আলমডাঙ্গায় স্বয়ম্বর পাবলিক লাইব্রেরির উদ্যোগে সহজে বিজ্ঞানশিক্ষা শীর্ষক আলোচনা

আপলোড তারিখঃ 2026-08-31 ইং
আলমডাঙ্গায় স্বয়ম্বর পাবলিক লাইব্রেরির উদ্যোগে সহজে বিজ্ঞানশিক্ষা শীর্ষক আলোচনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় স্বয়ম্বর পাবলিক লাইব্রেরির উদ্যোগে ‘সহজে বিজ্ঞানশিক্ষা’ বিষয়ক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্বয়ম্বর পাবলিক লাইব্রেরির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং মো. আলমগীরের সঞ্চালনায় উদ্বোধনী ও আলোচনা পর্ব পরিচালিত হয়।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহম্মেদ। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ ও আনন্দদায়ক উপায়ে অনুধাবনের দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক অধ্যাপক ড. মো. রেজাউল হক বুলবুল এবং কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. মোহা. মো. মুস্তামাদিদ।
বক্তারা তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং বই পড়ার অভ্যাস উন্নত সংস্কৃতির বাহন- এই আদর্শকে ধারণ করে বেশি করে বই পড়ার তাগিদ দেন। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী ১০টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)