জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2026-08-31 ইং
জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। সভায় তিনি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চোরাচালান, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সহ ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, সমবায় অফিসার নুর আলম, সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, জামায়াতে ইসলামীর পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন রহমান, এনসিপির নেতা সোহেল পারভেজ প্রমুখ।


সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, প্লাস্টিকের ব্যবহার কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)