যাদুখালী স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2026-08-31 ইং
যাদুখালী স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ম্যানেজিং কমিটির নতুন সদস্যদের সংবর্ধনা, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে প্রতিষ্ঠান মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত সভাপতি মিণ্টু আলী। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম, আমজাদ হোসেন এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান বিশ^াস। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অভিভাবক ও স্থানীয় সুধীজনের সার্বিক সহযোগিতা কামনা করেন। সংবর্ধিত অতিথিরা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)