দর্শনা সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

আপলোড তারিখঃ 2026-08-31 ইং
দর্শনা সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত ছবির ক্যাপশন:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে দর্শনা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে কলেজের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম শাহ আলম। পরে তিনি কলেজের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।


এসময় কলেজের বৃক্ষরোপণ কমিটির সদস্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কায়েম জাহান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক আশরাফুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক জমসেদুর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষক কামাল হোসেন শরীফ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মাহমুদুল হক সিদ্দিক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক মুসলিমা খাতুনসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজেল হক মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহযোগী শিক্ষক মুকুল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)