বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

আপলোড তারিখঃ 2026-08-30 ইং
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১ ও ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের সই করা এই বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।


কর্মসূচি সম্পর্কে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালন করা হবে। তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।


    ১ সেপ্টেম্বরের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬:৩০ মিনিটে সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯:৩০ মিনিটে টাউন ফুটবল মাঠে পবিত্র কোরআন থেকে তিলওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন এবং প্রধান অতিথির স্বাগত বক্তব্য। এরপর বেলা ১০টায় টাউন ফুটবল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌরসভার সামনে, চৌরাস্তা মোড়, কোট মোড়, সরকারি কলেজ ও কবরী রোড হয়ে পুনরায় টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হবে।


এদিকে ২ সেপ্টেম্বরের কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে বিএনপির সাংগঠনিক কর্মীসভা। বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা অটোরিকশা মালিক ও চালক সমিতির নবনির্বাচিত কমিটির সাথে পরিচিতি সভা। এরাপর সন্ধ্যা ৬:৩০ মিনিটে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জেলা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান (সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)