মেহেরপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-08-30 ইং
মেহেরপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীর দাশপাড়া এলাকায় পানির ট্যাংকি পরিষ্কার ও পানির লাইনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে মিলন হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ‎শনিবার দুপুরে বামন্দীর দাশপাড়া এলাকার মামুনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মিলন হোসেন গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের শচীন কুমারের ছেলে।


‎স্থানীয়রা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মিলন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানী একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
‎গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।


‎স্থানীয়রা জানান, মিলন হোসেন আগে বিজিবিতে কর্মরত ছিলেন। চাকরি থেকে অব্যাহতির পর বিভিন্ন পেশায় কাজ করে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)