গাংনীতে বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা

আপলোড তারিখঃ 2026-08-30 ইং
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা ছবির ক্যাপশন:

মুক্তিযুদ্ধের চেতনা, চারুশিল্প ও সমাজ পরিবর্তনের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গাংনীর সাহারবাটীর বীর মুক্তিযোদ্ধা ও চারুশিল্পী প্রয়াত কমরেড গোলাম মোস্তফাকে স্মরণ করেছেন সহযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলার সাহারবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ এমলাক হোসেন মুক্তমঞ্চে কমরেড গোলাম মোস্তফা স্মরণ কমিটির আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা তাঁর রাজনৈতিক আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, শিল্পচর্চা এবং সমাজ পরিবর্তনের আন্দোলনে অবদানের কথা তুলে ধরেন।


স্মরণসভায় বক্তারা বলেন, গোলাম মোস্তফা ছিলেন আদর্শের প্রতি অবিচল একজন সংগ্রামী মানুষ। অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। তাঁর রাজনৈতিক দর্শন ও সমাজ পরিবর্তনের আকাক্সক্ষা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম।


স্মরণসভায় বক্তারা জানান, কমরেড গোলাম মোস্তফা ১৯৪৫ সালের ৬ অক্টোবর গাংনীর সাহারবাটী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শহীদ শিক্ষক এমলাক হোসেনের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়াশোনা করেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছাত্র ছিলেন। চারুশিল্পের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে তিনি আমৃত্যু সমাজ পরিবর্তনের সংগ্রামে সক্রিয় ছিলেন। চলতি বছরের ১৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।


মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ও গাংনী উপজেলা সুজনের সভাপতি মোজাম্মেল হক, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, এ কে এম আনোয়ারুল হক কালু, আনসারুল হক এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।


শুভেচ্ছা বক্তব্য দেন তামজিদুর রহমান মুক্তি, প্রয়াত গোলাম মোস্তফার জামাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হামিদুল হিল্লোল এবং শিক্ষক গোলাম কিবরিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)