সরোজগঞ্জে সামাজিক ইস্যুভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

আপলোড তারিখঃ 2026-08-26 ইং
সরোজগঞ্জে সামাজিক ইস্যুভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ছবির ক্যাপশন:

‘সবার আগে বাংলাদেশ’- স্লোগানে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক ইস্যুভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উন্মুক্ত মঞ্চে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা ও ইতিবাচক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। সংগীত পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শ্যামা সরকার, শিল্পী জয়িতা ঘোষ দোলা, তবলাবাদক বশির আহমেদ, দোতারা বাদক শরীফুল ইসলাম, বাঁশিবাদক জয়েন চন্দ্র সাহা এবং গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবার আলী, শিক্ষক আব্দুল জব্বার, শিক্ষিকা শেফালী, রিনা খাতুনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য সহকারী পরিচালক শ্যামা সরকার তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। সংগীত ও সংস্কৃতির মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন করা সম্ভব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সুন্দর সমাজ গঠনের মানসিকতা তৈরি করবে।’


তিনি আরও বলেন, ‘সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সুন্দর, সচেতন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)