আটকের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

আপলোড তারিখঃ 2017-11-26 ইং
আটকের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় চোরাই চাল বোঝায় ট্রাকসহ দু’জন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চারশ’ বস্তা চোরাই চাল বোঝায় ট্রাক আটকের ঘটনায় চারজনের বিরূদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর থানার এসআই মকবুল হোসেন বাদী হয়ে ৪১৩ ধারা অনুযায়ী চোরাই মাল চাউল ক্রয়-বিক্রয়ের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলো- আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের আবুল বাশারের ছেলে সজিব মিয়া (৩৫), যশোর কোতয়ালি থানার কশর গ্রামের আজিজ শেখের ছেলে রানা শেখ (২৫), ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে শাহিন (৩৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝোড়াঘাটা গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন। মামলায় অভিযুক্তদের আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে সদর থানা পুলিশ সদর উপজেলার ঝোড়াঘাটা গ্রামের আনারের বাড়ীতে অভিযান চালিয়ে ৪শ’ বস্তা চোরাই চাল বোঝাই ট্রাক উদ্ধার করেছে। এসময় এর সাথে জড়িত সন্দেহে চোরাই চাল ক্রেতা সজিব ও ট্রাক হেলপার টিপু সহ দুইজনকে আটক করে। তবে ট্রাকের ড্রাইভার সুমন ওরফে শাহিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)