ছবির ক্যাপশন:
দামুড়হুদা থানার গোবিন্দহুদা গ্রামের কলু পাড়ায় পূর্ব বিরোধের জের ধরে দখলীয় জমিতে তারকাটার বেড়া দিয়ে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনিরুজ্জামান (উজ্জ্বল) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত ফকির বিশ্বাসের ছেলে মনিরুজ্জামানের (উজ্জ্বল) সাথে একই গ্রামের মৃত ইলাম বিশ্বাসের ছেলে আশরাফুল ইসলাম ঝন্টুগণের সাথে ভিটা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে আদালতে একটি পিটিশন মামলা বিচারাধীন রয়েছে এবং আদালত উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী অভিযোগে উল্লেখ্য করেন, আদালতের আদেশ অমান্য করে গত ১৮ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে গোবিন্দহুদা কলু পাড়ার ফকির বিশ্বাসের ছেলে মনিরুজ্জামান (উজ্জ্বল) এর দীর্ঘ ৬০/৬৫ বছরের ভোগদখলীয় নালিশি জমিতে এসে একই গ্রামের মৃত ইলাম বিশ্বাসের ছেলে আশরাফুল ইসলাম ঝন্টু,রানা বিশ্বাসের ছেলে আলামিন বিশ্বাস,খোকন বিশ্বাসের ছেলে শাকিল, আশরাফুল ইসলাম ঝন্টুর ছেলে রাকিব, মোলাম বিশ্বাসের মেয়ে বিউটি খাতুন, মিলন বিশ্বাসের স্ত্রী রসিদা খাতুন, রানা বিশ্বাসের স্ত্রী কবিতা খাতুন মিলে জোরপূর্বক তারকাটার বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন। ওই জমির ভেতরে গোসলখানা, বাথরুম, রান্নাঘর, সীমানা প্রাচীর, সবজির বান ও ফলজ গাছ রয়েছে।
এসময় উজ্জলের স্ত্রী মনিরা খাতুন সহ পরিবারের লোকজন বাধা দিলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়িভাবে কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত স্ত্রীকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ্ওসি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
