ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শম্ভুনগর স্কুলপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে চুয়াডাঙ্গা সদর থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নওশাদ মাহফুজের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স রাত সাড়ে ৮টার দিকে কুতুবপুর ইউনিয়নের শম্ভুনগর স্কুলপাড়া এলাকায় অভিযান চালান। এসময় দওাইল গ্রামের ইছানুর রহমানের ছেলে শাহিন আলম (২২) এবং আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হোসেন আলীর ছেলে শারজুল ইসলামকে (১৯) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে সামারি ট্রায়ালের মাধ্যমে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মো. দুলোক চাঁদকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
