উথলী-কেডিকে-মনোপরপুরে বিএনপি’র প্রার্থী চুড়ান্ত

আপলোড তারিখঃ 2017-11-26 ইং
উথলী-কেডিকে-মনোপরপুরে বিএনপি’র প্রার্থী চুড়ান্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলাধীন স্থানীয় সরকার নির্বাচনে তিন ইউপি’র দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর চুড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়েছে। আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন আবুল কালাম আজাদ-উথলী ইউপি, তানভির আহম্মেদ রাজিব-কেডিকে ইউপি ও কামরুল ইসলাম-মনোহরপুর ইউপি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ মনোনয়নপত্র হাতে পেয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু; শিঘ্রই তা প্রার্থীদের কাছে এসে পৌছুবে। ফলে আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি’র দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে চেয়ারম্যান পদে লড়তে এ তিন প্রার্থীর আর কোন বাঁধা থাকছে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)