মুজিবনগরে কৃষকের দেড় বিঘা জমির ফলন্ত কলার কাঁদি কেটে তছরূপের অভিযোগ

আপলোড তারিখঃ 2026-08-23 ইং
মুজিবনগরে কৃষকের দেড় বিঘা জমির ফলন্ত কলার কাঁদি কেটে তছরূপের অভিযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর কাঠডোবার মাঠে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত কলাগাছ কেটে তছরূপ করার অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।


ক্ষতিগ্রস্ত কৃষক মোশাদ আলী মোনাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি জানান, দেড় বিঘা জমিতে প্রায় ৭০০টি কলাগাছ চাষ করেছিলেন। কলা চাষে তার প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হয়েছে। গাছগুলোতে ভালো ফলন এসেছিল। কলা বিক্রি করে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করার আশা করেছিলেন তিনি।


মোশাদ আলীর অভিযোগ, ঘটনার আগে তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। পরে গত রাতে কচি চারা ঢাকার জন্য স্থানীয় কৃষকেরা নিজ নিজ জমিতে যাওয়ার সময় মাঠের একটি স্থানে কয়েকজনকে অবস্থান করতে দেখেন। তারা ধারণা করছেন, আমরা চলে আসার কিছুক্ষণ পর রাতের আঁধারে দুর্বৃত্তরা মোশাদ আলীর জমিতে ঢুকে প্রায় ৭০০টি ফলন্ত কলা কাঁদি কেটে ফেলে তছরূপ করে দেয়।


ক্ষতিগ্রস্ত কৃষক মোশাদ আলী বলেন, অনেক কষ্ট ও টাকা খরচ করে কলাগাছগুলো বড় করেছিলাম। গাছগুলোতে ভালো ফলনও এসেছিল। কিন্তু রাতের আঁধারে সব কেটে দেওয়ায় আমার বড় ধরনের ক্ষতি হয়েছে। যারা এ কাজ করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবি করেছেন এলাকাবাসী।


মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)