ছবির ক্যাপশন:
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অনিবাসী বাংলাদেশিদের (ঘড়হ-জবংরফবহঃ ইধহমষধফবংযরং - ঘজই) এক ছাতার নিচে নিয়ে আসতে এবং দেশীয় অর্থনীতির মূলধারায় প্রবাসীদের সুযোগ-সুবিধা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এনআরবি ওয়ার্ল্ডের (ঘজই ডঙজখউ) ২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ‘দেশ ও প্রবাসের সেতুবন্ধন’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি সফল ব্যবসায়ী, সিআইপি, উদ্যোক্তা ও শীর্ষ পেশাজীবীদের সমন্বয়ে এই বিশ্বজনীন কমিটি গঠন করা হয়। এনআরবি ওয়ার্ল্ড বাংলাদেশি প্রবাসীদের সবথেকে বড় সংগঠন।
ঘোষিত কমিটিতে সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সাহিদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহিদুজ্জামান টরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী উলকাসেমীর (টখকঅঝঊগও) সিইও ও প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ এনায়েত রহমান।
ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পেয়েছেন বিশ্বমানের একাধিক সফল উদ্যোক্তা ও সিআইপি। এদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইইঈঈও) সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ, মালয়েশিয়া প্রবাসী আইএইচএম কলেজের চেয়ারম্যান প্রকৌশলী বদলুর রহমান খান. উগান্ডা প্রবাসী ফজিলা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আবুল হোসেন সিআইপি, যুক্তরাষ্ট্র প্রবাসী এভিএস গ্রুপ ইউএসএ ইনকের প্রেসিডেন্ট রফিক খান সিআইপি, যুক্তরাষ্ট্র প্রবাসী দেশি সলিউশন ইনকের সিইও ডিউক খান, এবং যুক্তরাজ্য প্রবাসী বিবিসিআইয়ের প্রেসিডেন্ট সৈয়দুর রহমান রানু। সংগঠনের ট্রেজারার পদে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়ার্ল্ড বিজনেস সেন্টার ইনকের ভাইস প্রেসিডেন্ট উমাইরা আহমেদ।
সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিরেক্টর পদে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনি সহায়তা ও আন্তর্জাতিক সদ্ভাব রক্ষা খাতে দায়িত্ব পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য ও ইইউ ইমিগ্রেশন বিশেষজ্ঞ ব্যারিস্টার মনওয়ার হোসেন (‘ডিরেক্টর লিগ্যাল অ্যাফেয়ার্স’); যুক্তরাষ্ট্র প্রবাসী এনআরবি বিজনেস নেটওয়ার্ক ইউএসএ ও ইমপ্যাক্ট সলিউশনস গ্রুপের সিইও আনিসুল কবির জাসির (‘ডিরেক্টর গভর্নমেন্ট রিলেশনস’); এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিএআইটিপিওর (ইঅওঞচঙ) প্রেসিডেন্ট ও সিনিয়র এসডিইটি শমস উদ্দীন মাহমুদ (‘ডিরেক্টর গভর্নমেন্ট অ্যাফেয়ার্স’)।
কূটনৈতিক ও বাণিজ্য সম্প্রসারণ খাতে মনোনীত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিবিসিআই নর্থ-ইস্ট রিজিয়নের প্রেসিডেন্ট মাহতাব মিয়া (‘ডিরেক্টর ইন্টারন্যাশনাল রিলেশনস’); যুক্তরাজ্য প্রবাসী অ্যালানাইট ক্যাপিটালের ডিরেক্টর ও ফিনকর্প ক্যাপিটালের সিইও নুরুল ইসলাম এমবিএ, এমএসসি (‘ডিরেক্টর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’); অস্ট্রেলিয়া প্রবাসী এইচবিডি গ্রুপ পিটিওয়াই লিমিটেডের সিইও মো. আবু শাহদাত সরকার (‘ডিরেক্টর ইন্টারন্যাশনাল ট্রেড’); এবং যুক্তরাজ্য প্রবাসী বিসিএর প্রেসিডেন্ট ও ইউকেবিসিআইয়ের ডিরেক্টর অলি খান, এমবিই, এফআরএসএ, পিএইচএফ (‘ডিরেক্টর ফান্ডরাইজিং’)
কমিটির অন্যান্য ডিরেক্টর পদে রয়েছেন—কানাডা প্রবাসী সাসকাচোয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কমানাশিষ দেব (‘ডিরেক্টর টেকনোলজি অ্যান্ড আইসিটি’); যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যাসেন্ড টেকনোলজির সিইও কাউসার জামাল (‘ডিরেক্টর ু ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ’); যুক্তরাষ্ট্র প্রবাসী এমকমের চেয়ারম্যান রহমান টিটো (‘ডিরেক্টর এক্সপোর্ট ডেভেলপমেন্ট’); যুক্তরাজ্য প্রবাসী রাজুলুর রাসেল (‘ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন’); যুক্তরাষ্ট্র প্রবাসী রেহান রেজা (‘ডিরেক্টর মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স’); অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক (‘ডিরেক্টর পাবলিক রিলেশনস’); কানাডা প্রবাসী নাসরিন খান (‘ডিরেক্টর উইমেন এন্ট্রাপ্রেনারশিপ’); যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাওলা দিলু (‘ডিরেক্টর ডিজিটাল ট্রান্সফরমেশন’); যুক্তরাষ্ট্র প্রবাসী আতিকুর রহমান (‘ডিরেক্টর ু ইউথ অ্যাফেয়ার্স’); থাইল্যান্ড প্রবাসী শাহজাদা মোহাম্মদ আলী খান (‘ডিরেক্টর বিজনেস নেটওয়ার্কিং’); সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী (‘ডিরেক্টর অপারেশনস’); অস্ট্রেলিয়া প্রবাসী সায়েম রাজ্জাক (‘ডিরেক্টর সোশ্যাল রেসপন্সিবিলিটি’); এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মশিউর আর মজুমদার (‘ডিরেক্টর কমিউনিটি এনগেজমেন্ট’)।
কূটনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির উন্নয়ন, প্রবাসীদের আইনি সুরক্ষা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই শক্তিশালী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
