মহেশপুরে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-08-23 ইং
মহেশপুরে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজিবি জানায়, সীমান্ত পিলার ৪৭/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকার মো. আজিজের কলাবাগানে অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)