ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
প্রস্তুতি সভায় সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হবে। সকাল ৭টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এরপর সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে নেতা-কর্মীদের জমায়েত করা হবে।
সেখান থেকে শহরে শোভাযাত্রা বের হবে। এতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশ নেয়ার কথা রয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমে জেলার সব উপজেলা সদরে স্থানীয় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির ধারাবাহিকতায় ২ সেপ্টেম্বর সকাল ১০টায় বিএনপির উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। একই দিন রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা শহিদ হাসান চত্বরে জেলা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেয়া হয়।
প্রস্তুতি সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র নেতা ওয়াহেদ হোসেন, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সহসভাপতি ও জেলা কৃষক দলের সদস্যসচিব এবং বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ^াস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম সভায় অংশ নেন।
সভায় জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, সদস্যসচিব একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা আনোয়ার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুল হক।
