ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা রুইতনপুর ফুটবল মাঠে শুরু হওয়া সিএইচএল সুপার লিগের এবারের আসরের ফাইনাল খেলা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে ফুটবল ফাইটার্স ইয়ং স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
তিনি বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা ভূলুণ্ঠিত হওয়ার পাশাপাশি খেলার মাঠের স্বকিয়তাও নষ্ট হয়ে গিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর খেলার মাঠগুলো পুরনো ঐতিহ্যে ফিরে আসতে শুরু করেছে। তারুণ্যের উচ্ছ্বাসে খেলার মাঠগুলো নতুন যৌবন ফিরে পেয়েছে, এটাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলার কোনো বিকল্প নেই। আমরা দলীয়ভাবে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে ব্যাপকভাবে বিস্তার ঘটাতে।
আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসীন আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন হাঁপানিয়া ক্যাম্প ইনচার্জ প্রভাষ কুমার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আসকার আলী টুটুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা ও ইউপি সদস্য বেল্টু বিশ্বাস, ইউপি সদস্য নিজাম উদ্দিন, দুলু মল্লিক, সাধারণ সম্পাদক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান,আনোয়ার হোসেন, শিমুল হোসেন আলামীন, সাবেক মেম্বার মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক সাজদার হোসেন ও শহিদুল ইসলাম। পরিচালনা করেন জিনারুল ইসলাম লাদেন।
