জীবননগরের হাসাদাহ ইউনিয়ন যুবদলের উদ্যোগে

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ

আপলোড তারিখঃ 2026-08-19 ইং
জীবননগরের হাসাদাহ ইউনিয়ন যুবদলের উদ্যোগে ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হাসাদাহ ইউনিয়নের কাটাপোল বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, সহ-সাধারণ সম্পাদক শামসুল আলম, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্যসচিব শামীম শেখ, জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হাসাদাহ ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রুবেল হোসেন এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন রেজা।


এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন যুবদলের সদস্য হাসানুজ্জামান হাসান, বাবলু রহমান ও সাণ্টু রহমান, হাসাদাহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুর মেম্বার, সহসভাপতি কামাল হোসেন ও সহ-সাধারণ সম্পাদক আত্তাপ হোসেন, হাসাদাহ ইউনিয়ন মৎস্যদলের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং হাসাদাহ ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কাটাপোল গ্রামের জামে মসজিদের ইমাম কুতুব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)