সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2026-08-19 ইং
সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মারুফুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যক্ষ গোলাম কিবরিয়া। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা জরুরি। নিয়মিত পড়াশোনার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজর রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।


সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মারুফুল হক বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকÑউভয়ের সহযোগিতা প্রয়োজন। কলেজের সার্বিক পরিবেশ আরও সুন্দর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও কলেজের সার্বিক উন্নতি কামনা করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)