দোকান মালিক সমিতির সদস্যদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2017-11-25 ইং
দোকান মালিক সমিতির সদস্যদের সংবর্ধনা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুন বাজার কমিটির আয়োজনে নিজস্ব প্রদিবেদক: চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুন বাজার কমিটির পক্ষ থেকে জেলা দোকান মালিক সমিতির নবনির্বাচিত সদস্যগণকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি মো. আসলাম উদ্দীনের সভাপতিত্বে সদ্য নির্বাচিত চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্যগনকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন। তিনি তার বক্তব্যে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বাজারে সর্বস্তরের ব্যবসায়ীদের দোকান মালিক সমিতির গঠনতন্ত্র মেনে কমিটির নিয়ম অনুযায়ী সদস্য ও ভোটার করার প্রস্তাব দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, পৌর কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন, খোকন মুন্সি, মনি কাউন্সিলর ও শাহিনা আক্তার রুবি। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাজী মো. আনছার আলী, বাজার কমিটির কার্যকরী সদস্য শহীদ হোসেন পিন্টু, বাবর আলী, হুজুর আলী, রফিক ও আলামিন। অনুষ্ঠানে দোকান মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেব চুয়াডাঙ্গা জেলার সর্ব স্তরের ব্যবসায়ীদের কমিটির আওতায় আনার ঘোষনা প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আশরাফুল ইসলাম আসাবুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)