জীবননগর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায়

সর্বোচ্চ নম্বর পেয়েছে সায়মা, দ্বিতীয় মালিহা

আপলোড তারিখঃ 2026-08-16 ইং
জীবননগর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ছবির ক্যাপশন:

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ২০৬ নম্বর পেয়ে জীবননগর উপজেলায় প্রথম হয়েছে সায়মা রহমান। আর ১ হাজার ১৮১ নম্বর পেয়ে জীবননগর উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে রাইসা মালিহা খুশবু এছাড়া তৃতীয় যে হয়েছে সে পেয়েছে ১ হাজার ১৭৩ নম্বর। এদিকে জীবননগরে প্রথম হওয়া সায়মা রহমান চুয়াডাঙ্গা জেলার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে। জেলার প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছে ১ হাজার ২০৭ নম্বর।


জীবননগরে প্রথম হওয়া সায়মা রহমান জীবননগর পোস্ট অফিসপাড়ার শিক্ষক দম্পতি মশিয়ার রহমান ও মোছা. সামসুন্নারের মেয়ে। 


এদিকে রাইসা মালিহা খুশবু জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের কৃতি সন্তান। সে কবি ও ভৈরব সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খাতুনের একমাত্র কন্যা।


খুশবু দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এবং শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছে। শিক্ষাজীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডেও তার রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বাংলা ও ইংরেজি রচনা এবং চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে অসংখ্য পুরস্কার ও সনদ অর্জন করেছে সে।
শিশুসাহিত্য রচনায় অবদানের স্বীকৃতি হিসেবে মাত্র ১৩ বছর বয়সে কথাসাহিত্যিক সেলিনা হোসেন পদকও অর্জন করে রাইসা মালিহা খুশবু।
সায়মা ও খুশবুর বাবা-মা জানান, তাদের মেয়ে ভবিষ্যতে একজন মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে এবং কৃতিত্বের সঙ্গে শিক্ষাজীবন সম্পন্ন করবেÑএটাই তাদের প্রত্যাশা। এজন্য তারা সবার কাছে দোয়া কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)