মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

আপলোড তারিখঃ 2026-08-16 ইং
মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজন বাংলাদেশিকে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে। গতকাল শনিবার বেলা ১টা ১০ মিনিটের দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজিবি জানায়, সীমান্তের ৬১/১২-আর পিলারের বরাবর অবস্থিত একটি গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে চারজন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে।


বাংলাদেশে প্রবেশের আগেই কুসুমপুর বিওপির টহল দলের সদস্যরা বিষয়টি দেখতে পান। পরে বিজিবির টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই চারজন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি ঘন কলাবাগানের মধ্যে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নকে অবগত করা হয়েছে। একই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।


মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)