চুয়াডাঙ্গায় উদীচীর আয়োজনে বর্ষণ বরণ

আপলোড তারিখঃ 2026-08-15 ইং
চুয়াডাঙ্গায় উদীচীর আয়োজনে বর্ষণ বরণ ছবির ক্যাপশন:

গান, কবিতা ও গল্পের আবেশে চুয়াডাঙ্গায় বর্ষণ বরণ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চুয়াডাঙ্গা জেলা সংসদ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এ আয়োজন। ‘মেঘের ঘনঘটা সে কি শুধু বাইরে, স্মৃতি কাতরতা অন্তরে কি নাইরে?’-এ শিরোনামে আয়োজিত বর্ষার গান, কবিতা ও গল্পের আসর ‘ঘনঘটা’তে বর্ষার নানা আবেগ ও অনুভূতি তুলে ধরা হয়।


অনুষ্ঠানে গান ও আবৃত্তির ফাঁকে ফাঁকে বর্ষার গল্প শোনান লিটু বিশ^াস, কাজল মাহমুদ, শাহ আলম সনি, হিরণ-উর-রশিদ শান্ত, শাহেদ হাসান সোনা, কানিজ সুলতানা, রাজেদুল ইসলাম, সাহাবুদ্দিন ও সেলিম মল্লিক। বর্ষার গান পরিবেশন করেন উদীচীর শিল্পী আদিল, তুষার, ফরিদ, সাগর, আরিফ, শিখা, সীমা, প্রশান্ত, অর্পণ, আয়েশা, মানহা, নিহান, সুষ্মিতা, মাসকুরা, আবয়াত ও শ্যাম।


কবিতা আবৃত্তি করেন আকিব, সোহেল আহমেদ ও সাগর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুদ আরিফ মানু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিবি জহির রায়হান। বর্ষার গান, কবিতা ও গল্পে শিল্পকলা মুক্তমঞ্চে তৈরি হয় মনোরম পরিবেশ। আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগে উপস্থিত দর্শক-শ্রোতারাও উপভোগ করেন বর্ষার নান্দনিক আবহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)