মেহেরপুরের রাজনগরে মাদক বিরোধী সচেতনতা সভা

আপলোড তারিখঃ 2026-08-15 ইং
মেহেরপুরের রাজনগরে মাদক বিরোধী সচেতনতা সভা ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে মাদক বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজনগর ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মোল্লাপাড়ায় এ সভার আয়োজন করা হয়। প্রবীণ বিএনপি নেতা জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকী বিল্লাহ, জেলা যুবদলের আহবায়ক লিয়াকত আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আফারুল ইসলাম ডাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদকের বিস্তার রোধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সামাজিক প্রতিরোধ জোরদার করতে হবে। এসময় মাদক নির্মূলে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়। সভায় রাজনগর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)