ছবির ক্যাপশন:
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও ২০২৬ সালের প্রাক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।
প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কাছে যারা প্রাইভেট পড়ে, তাদেরকে বেশি নাম্বার দেওয়া হয়। অন্যরা ভালো ফলাফল করলেও তাদের সঠিক নাম্বার দেওয়া হয় না। শিক্ষার্থীদের যদি এমন মনোভাব থাকে ওই শিক্ষকের নিকট আমি প্রাইভেট পড়ি না, আমাকে কম নাম্বার দিবে-এমন মনোভাব থাকাটা লজ্জাজনক ব্যাপার। এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, পরীক্ষার ফলাফল এবং অভিভাবকদের করণীয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফাহমিদা রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, বাংলাদেশ সাংবাদিক সমিতির দামুড়হুদা শাখার সভাপতি হাফিজুর রহমান কাজলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফল ঘোষণা ও ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
