ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত ঘোষণা

আপলোড তারিখঃ 2017-11-25 ইং
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত ঘোষণা ছবির ক্যাপশন:
স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা : জীবননগরের উথলী মনোহরপুর কেডিকে এবং দামুড়হুদার মদনা নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী মাসে অনুষ্ঠিতব্য জেলাপরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এ সভায় চুয়াডাঙ্গার জীবননগরের পূর্নগঠিত উথলী ইউনিয়নে আবদুল হান্নান, কেডিকে ইউনিয়নে খায়রুল বাসার, মনোহরপুর ইউনিয়নে সোহরাব হোসেন খাঁন কে আওয়ামী লীগ থেকে মনোনিত করে নৌকা প্রতীক দেয়া হয়েছে। একই জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন এস এ এম জাকারিয়া আলম। তবে দলীয় প্রার্থী মনোয়নের আগে থেকেই শুরু হয় নির্বাচনী আমেজ। এর আগে আসন্ন নির্বাচনে দলীয় একাধিক ব্যক্তি প্রার্থীতার ঘোষনা দেন। আওয়ামী লীগের মনোয়ন পাওয়ার পর এখন জীবননগরের নবগঠিত মনোহরপুর, উথলী, কেডিকে ইউনিয়ন ও দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউপি নির্বাচনী হাওয়া সরগরম হয়ে উঠেছে। অপরদিকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হলেও বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি এখনো কোনো প্রার্থীকে মনোয়ন দেননি। তবে বিএনপির একাধিক ব্যক্তি নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে। শেষ পর্যন্ত বিএনপি থেকে কার মনোয়ন দেয়া হয় তার অপেক্ষায় বিএপির নেতাকর্মিরা। উল্লেখ্য, আগামী ২৮শে ডিসেম্বর স্থানীয় সরকারের বিভিন্ন কারনে বন্ধ থাকা জেলা পরিষদ, পৌরসভা, ও নবগঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)