জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে খাদে

ভেকু দিয়ে ড্রাইভার আলীকে জীবন্ত উদ্ধার

আপলোড তারিখঃ 2026-08-13 ইং
জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে খাদে ছবির ক্যাপশন:

জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে যাওয়ার পর প্রায় তিন ঘণ্টা ট্রাক্টরের নিচে আটকা ছিলেন চালক হযরত আলী (৩০)। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ভেকুর সাহায্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার নারায়ণপুর-সুবলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া হযরত আলী জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামের জুলহকের ছেলে।


হযরত আলী জানান, দুপুরে নারায়ণপুর-সুবলপুর মোড়ে নিজের ট্রাক্টরটি পানি দিয়ে পরিষ্কার করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গেলে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান তিনি। এতে ট্রাক্টরের নিচে আটকা পড়েন।


দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ভেকুর সাহায্যে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ট্রাক্টরের নিচ থেকে হযরত আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ভেকুর সাহায্যে হযরত আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, দুপুরের দিকে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে চালক ট্রাক্টরের নিচে আটকা পড়েন। পরে প্রায় তিন ঘণ্টা পর তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)