উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2017-11-25 ইং
উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবির ক্যাপশন:
মেহেরপুরে সন্ত্রাস জঙ্গিবাদ সরকারের সাফল্য অর্জন এবং মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে প্রধানমন্ত্রীর উদ্দ্যোগ সমূহের ভিশন-২০২১ সন্ত্রাস, জঙ্গিবাদ, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জনগনকে অবহিত করার লক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পিরোজপুর শিশুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আকবর জালাল। এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সভাপতি একে কুতুব, সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন পাপ্পু সহ স্থানীয় ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)