ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
আ.লীগের অ্যাড. শফিকুল সভাপতি ও বিএনপির অ্যাড. কামরুল সাধারণ সম্পাদক নির্বাচিত
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-এর আওয়ামী লীগ সর্মর্থিত প্রার্থী অ্যাড. একেএম শফিকুল আলম ৫৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর বিএনপি সমর্থিত অ্যাড. কামরুল হাসান ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতিসহ আওয়ামী আইনজীবী পরিষদ থেকে ৮ জন এবং সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ৭ জন জয়লাভ করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমার নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে ১১৮টি ভোটের মধ্যে পোল হয়েছে ১১১ ভোট। অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে অ্যাড.আদিল করিম ৫৪ ভোট (বিএনপি),অ্যাড. এমএম রুস্তুম আলী ৫৩ ভোট, (আ.লীগ), যুগ্ম সম্পাদক পদে সাইদুর রাজ্জাক ৫৮ ভোট (বিএনপি), অ্যাড নাজমুল হুদা ৫৫ ভোট (আ.লীগ), কোষাধ্যক্ষ পদে অ্যাড. রুত শোভা মন্ডল ৫৩ ভোট (আ.লীগ), পাঠাগার ও সাংস্কৃতি সম্পাদক পদে অ্যাড. মিজানুর রহমান ৫৭ ভোট (বিএনপি). নির্বাহী সদস্য পদে অ্যাড. রাশেদুল হক জুয়েল ৬২ ভোট (আ.লীগ), অ্যাড. একেএম নরুল হাসান রঞ্জু ৬১ ভোট (আ.লীগ), অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল ৫৩ ভোট (আ.লীগ), অ্যাড. মধুমিতা পারভিন ৫৩ ভোট (বিএনপি), অ্যাড. রহমতুল্লাহ ৫২ ভোট (বিএনপি), অ্যাড. কামরান বাপ্পি ৫২ ভোট (বিএনপি), অ্যাড. নাহিদ মাহামুদ জুয়েল ৫২ ভোট (আ.লীগ)। উল্লেখ্য, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৮-এ ১২০ জন ভোটারের বিপরীতে দুই প্যানেলে মোট ৩০ জন প্রার্থী আংশগ্রহন করেন। ভোট গ্রহন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।
