মহেশপুরে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-08-12 ইং
মহেশপুরে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার-৬০/১৩৩-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামের তরিকুল ইসলামের শিমক্ষেতে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)