দামুড়হুদায় এসএসসিতে পাসের শীর্ষে কেরু স্কুল

দুই দাখিল মাদ্রাসায় কেউ পাস করেনি

আপলোড তারিখঃ 2026-08-12 ইং
দামুড়হুদায় এসএসসিতে পাসের শীর্ষে কেরু স্কুল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭০১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২৭ জন। ফলাফলে উপজেলায় পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে দর্শনার কেরু মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৮ জন পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২২ জন।


এছাড়া দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন পাস করেছে। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ জনের মধ্যে ৪২ জন, নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৬ জনের মধ্যে ৩৫ জন, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ জনের মধ্যে ৫২ জন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৭০ জনের মধ্যে ৪৫ জন এবং দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৭০ জনের মধ্যে ৫৫ জন পাস করেছে।


অন্যদিকে মদনা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৭ জনের মধ্যে ৪১ জন, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫ জনের মধ্যে ৩১ জন এবং বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৯০ জনের মধ্যে ৬৭ জন পাস করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য। তবে উপজেলার মাদ্রাসাগুলোর ফলাফল তুলনামূলকভাবে হতাশাজনক। কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে একজনও পাস করেনি। একইভাবে গোপালপুর দাখিল মাদ্রাসার তিনজন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি।


এ ছাড়া কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম দাখিল মাদ্রাসায় ৩৫ জনের মধ্যে ১৬ জন, বুইচিতলা-বড়লদিয়া দাখিল মাদ্রাসায় ৩৩ জনের মধ্যে ৮ জন, জগন্নাথপুর বালিকা দাখিল মাদ্রাসায় ২৭ জনের মধ্যে ১১ জন, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসায় ৩১ জনের মধ্যে ৯ জন, কুনিয়াচাঁদপুর দাখিল মাদ্রাসায় ২৮ জনের মধ্যে ৮ জন এবং জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসায় ২৭ জনের মধ্যে ১৩ জন পাস করেছে।

ভোকেশনালেও এগিয়ে পাইলট গার্লস:
দামুড়হুদা উপজেলার ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলেও কয়েকটি প্রতিষ্ঠানে ভালো ফল হয়েছে। দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ৫৩ জনের মধ্যে ৩২ জন, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩২ জনের মধ্যে ২৬ জন এবং বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ জনের মধ্যে ১৪ জন পাস করেছে।


দামুড়হুদা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম বলেন, উপজেলায় মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। মাধ্যমিক ও ভোকেশনালের ফলাফল তুলনামূলক ভালো হলেও মাদ্রাসার ফলাফল সন্তোষজনক হয়নি। বিশেষ করে দুটি দাখিল মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস না করায় বিষয়টি দুঃখজনক। আগামী বছর ফলাফল আরও ভালো করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)