ছবির ক্যাপশন:
এসএসসি পরীক্ষার ফলাফল গত সোমবার প্রকাশিত হয়েছে। মো. আব্দুস সালামের প্রতিষ্ঠিত রংধনু শিক্ষাদান কেন্দ্র থেকে এবার বিজ্ঞান বিভাগের ৭৭ জন শিক্ষার্থী এসএসসিতে অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ; মেয়েদের মধ্যে থেকে ২৭ জন এবং ছেলেদের মধ্য থেকে পেয়েছে ২৪ জন। এ প্লাস প্রাপ্তির শতকরা হার প্রায় ৬৬.২৩%। সব বিষয়ের জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পেয়েছে ২৬ জন। তবে চমকপ্রদ বিষয় হলো, সারাদেশে পাশের হার ৬.২০% কমলেও রংধনুতে পাশের হার এবার ১০০%।
উল্লেখ্য, গত বছর এসএসসিতে রংধনু থেকে ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এছাড়া অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা সদর থেকে ২৫ জন ট্যালেন্টফুল সহ মোট ৬০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, রংধনুর দুই মেধাবী শিক্ষার্থী সাঈদ আল আমিন অভি এবং জুবাইদা সুলতানা চুয়াডাঙ্গা সদর থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় শীর্ষ দুটি স্থান দখল করেছে। সাঈদ আল-আমিন অভি সমস্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান ও জুবাইদা সুলতানা দ্বিতীয় স্থান অধিকার করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। অর্থাৎ অভি চুয়াডাঙ্গা থেকে ছেলেদের মধ্যে সেন্টার ফার্স্ট এবং জুবাইদা সম্মিলিতভাবে দ্বিতীয়, তবে মেয়েদের মধ্যে সেন্টার ফার্স্ট হয়েছে। অভি এবারের এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১২০৭ নাম্বার পেয়েছে এবং জুবাইদা ১২০৫ পেয়েছে। অভির প্রাপ্ত নম্বরের শতকরা হার প্রায় ৯৬.৫৬% এবং জুবাইদার প্রাপ্ত নম্বরের শতকরা হার প্রায় ৯৬.৪০%।
রংধনুর প্রভাতি শিফটের শিক্ষার্থীদের মধ্যে যে ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, তারা হলো, উম্মে হাবিবা, নাফিয়া আক্তার, তুর তাসনিম প্রভা, মোছা. শাকিলা আলিম মিম, তাসফিয়া জামান মিষ্টি, মোছা. জান্নাতে রোম্মান তোহা, আতিয়া ফারহাত সাইমা, মাহাবুবা মেহেনূর, আনিশা চৌধুরী সুপ্তি, তাসনিয়া জামান মেহা, আমরিন জাহান, সামিয়া তাসনিম শোভা, সুমাইয়া আক্তার মিথিলা, আয়েশা হুমাইরা, মিজবাউল হক শিথি, সাঈদ মুস্তাকিম, মো. আমানুল্লাহ আমান, মেহরাব আজিম, সাঈদ আল আমিন অভি, মোস্তফা মুস্তাহিদ অন্তর, আদনান আব্দুর আউফ, এস. এম. ফারদিন কবীর ওহি, রিদম রায় পাল, জুনাইদ আকিব, তাসনিম ফারহান এবং মুশফিকুর রাজ্জাক।
রংধনুর দিবা শিফটের শিক্ষার্থীদের মধ্যে যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে তারা হলো, তাসনিয়া ইসলাম জুঁই, রিয়ানা ইসলাম, মেহরিন রহমান ঐশী, তাসফিয়া আক্তার সানিতা, জুবাইদা সুলতানা, মরিয়ম মিথিলা, আতিকা আনজুম, মিথিলা ফারজানা, মালিহা রুমালী নিশু, তাসনিম আহমেদ সূচি, মোছা. জুই আক্তার মিম, মোছা. সুমাইয়া আক্তার মিথিলা, মাহিয়া আশরাফ, হাসিবুজ্জামান হাসিব, আরিফ হাসনাত সৌমিক, শোয়াইব হাসান জেনিত, মুশফিক আবিদ, আব্দুর রহমান, মুশফিক ফুয়াদ সম, রিদম হাসান রাফি, মো. শাহরিয়ার দ্বীপ, সামিউল হাসান মালিক সামি, আবরার জাহিন অমিও, সাইমুম হক রুদ্র এবং নাইমুল আলম সিয়াম।
যে ২৬ জন শিক্ষার্থী সব বিষয়ে জিপিএ-৫ অর্থাৎ গোল্ডেন এ প্লাস পেয়ে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে তারা হলো, হাবিবা, নাফিয়া, শাকিলা আলিম মিম, তোহা, মেহেনুর, শোভা, হুমাইরা, জুঁই, রিয়ানা, ঐশী, সানিতা, জুবাইদা, মরিয়ম মিথিলা, মিথিলা ফারজানা, মাহিয়া, মুস্তাকিম, মেহরাব, অভি, ওহি, রিদম, হাসিব, সৌমিক, জেনিত, মুশফিক, রহমান এবং অমিও।
