চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

তথ্য সংগ্রহকারী ৯৬, সুপারভাইজার ১০ জন নির্বাচিত

আপলোড তারিখঃ 2026-08-12 ইং
চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌরসভা এলাকায় সরকারি ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের জন্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি ইউনিয়নের আবেদনকারীদের মধ্যে শিক্ষা সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে মোট ৯৬ জনকে স্বেচ্ছাসেবী ‘তথ্য সংগ্রহকারী’ পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া রিজার্ভ তালিকায় রাখা হয়েছে ১০ জনকে এবং অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ৬৪ জন।


অন্যদিকে, ‘সুপারভাইজার’ পদে প্রাথমিকভাবে ১০ জনকে নির্বাচিত করা হয়েছে। এ পদে রিজার্ভ তালিকায় রয়েছেন একজন এবং অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে সাতজনকে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী (স্বেচ্ছাসেবী) নির্বাচন কমিটির সদর উপজেলার সভাপতি তিথি মিত্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উপজেলা আইসিটি অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদ হাসানের স্বাক্ষরও রয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্যভান্ডারে নির্ভুল তথ্য সংগ্রহের জন্য ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬’ এবং সর্বশেষ জারি করা পরিপত্রের শর্ত অনুসরণ করে আবেদনকারীদের যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ওই প্রক্রিয়ার ভিত্তিতেই প্রাথমিকভাবে নির্বাচিত, রিজার্ভ ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)