চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন আহত

আপলোড তারিখঃ 2017-11-25 ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটায় দু’জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভালাইপুর-হাতিগড়া ফিলিং ষ্টেশনের নিকট এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন চুয়াডাঙ্গা বড় মসজিদ পাড়ার আজিজুল হকের ছেলে সজিব (২৫) ও মেহেরপুর জেলার আমঝুপি উপজেলার খোকসা মল্লিকপুর গ্রামের হিশাম আলীর ছেলে নাসরুদ্দিন (২৮)। জানা যায়, গতকাল সন্ধ্যাবেলা সজিব নাসরুদ্দিনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে তার শশুরবাড়ি মেহেরপুরের আমঝুপিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভালাইপুর-হাতিপাড়ার ফিলিং ষ্টেশনের নিকট পৌছালে হঠাৎ করেই সড়কের উপরে একটি গরু চলে আসে এবং মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে সজিব ও নাসরুদ্দিন ছিটকে মাটিতে পড়ে যায়। মোটরসাইকেল চালক সজিব মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সজিবের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)