ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭২ বোতল ভারতীয় সিরাপ ও ৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার রাত ১২টা ১০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের রফজেলের আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার আবুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৭২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
এর ৩০ মিনিট পর রাত ১২টা ৪০ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/২৫-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের হাফির মোড় এলাকায় অভিযান চালানো হয়। হাবিলদার মো. শাহিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে ৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
