আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তালিকা প্রকাশ

আপলোড তারিখঃ 2026-08-11 ইং
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা ও পৌরসভা এলাকায় সরকারি ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের জন্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ফলাফল প্রকাশ করা হয়েছে। গত রোববার এ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। ফলাফলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা.) হোসনে জাহান, উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।


উপজেলা প্রশাসন জানিয়েছে, শুমারি কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের প্রতিদিন ন্যূনতম আট ঘণ্টা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া, তথ্যের গোপনীয়তা ভঙ্গ, কিংবা সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে মিথ্যা প্রলোভন বা ভয়ভীতি দেখানো নিষিদ্ধ করা হয়েছে।


ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সম্মানী বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। আলমডাঙ্গায় প্রকাশিত ফলাফলকে সামনে রেখে এখন নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গুরুত্ব পাচ্ছে। পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করাই এই শুমারির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বলে জানিয়েছে প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)