আলমডাঙ্গায় ৪০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-08-11 ইং
আলমডাঙ্গায় ৪০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সিহাব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে আলমডাঙ্গা থানার আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুস সবুর সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে শালিকা দক্ষিণপাড়া গ্রামের আহাদ আলীর মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে সিহাবকে গ্রেপ্তার করা হয়। তিনি শালিকা সর্দারপাড়ার মৃত কুদ্দুস আলীর ছেলে। পরে তাঁর কাছ থেকে ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।


পুলিশ জানায়, উদ্ধার করা মাদক বিক্রি, হেফাজতে রাখা, পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার ঘটনায় আরও ছয়জন এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার সিহাবসহ পলাতক ও সহযোগীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার সিহাবকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)