ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এরআগে গত ২৭ জুলাই চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দেয় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
নবগঠিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওয়ালি উল আকরাম (সুজন)। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য হিসেবে জনাব মো. হারুন অর রশীদ, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে মো. আব্দুল ওহাব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নবগঠিত এডহক কমিটির প্রথম সভা ও আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সদস্য পরিবারের প্রতিনিধি ওহিদুল ইসলাম বিশ^াস, অভিভাবক সদস্য ওহাব আলী ও হাফিজুর রহমান মুক্ত। সভা শেষে নবনির্বাচিত সভাপতি মো. ওয়ালি উল আকরাম সুজন সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, অনুমোদিত এই কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী পূর্ণাঙ্গ ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
