উথলী সূর্য তোরণ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

আপলোড তারিখঃ 2026-08-09 ইং
উথলী সূর্য তোরণ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী গ্রামে সূর্য তোরণ ক্লাবের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় উথলী থেকে বেগমপুর সড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য এই বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সূর্য তোরণ ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দীন জাহিদ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য এহসানুল হক বিশ্বাস, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, ধর্মীয় বিষয়ক সম্পাদক শাহিন আলমসহ অনেকে।

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিটি সূর্য তোরণ ক্লাবের সমাজকল্যাণ বিষয়ের অন্তর্ভুক্ত। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জীবজন্তুর বেঁচে থাকা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছ লাগানোর বিকল্প নেই। এই ক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে আমি এই বৃক্ষরোপণ কর্মসূচিটি অব্যাহত রেখেছি। ইতঃপূর্বে এলাকার বেশ কয়েকটি স্থানে গাছ লাগানো হয়েছে। সেগুলো সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজও কিছু গাছ সৌন্দর্যবর্ধনের জন্য রাস্তার পাশে লাগানো হলো। এই গাছগুলো সঠিকভাবে পরিচর্যা ও দেখাশোনা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)