আন্দুলবাড়ীয়া অগ্রণী ব্যাংকে বিদায় ও বরণ অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2026-08-08 ইং
আন্দুলবাড়ীয়া অগ্রণী ব্যাংকে বিদায় ও বরণ অনুষ্ঠান ছবির ক্যাপশন:

অগ্রণী ব্যাংক পিএলসি জীবননগরের আন্দুলবাড়ীয়া শাখার বিদায়ী ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের বিদায় সংবর্ধনা এবং নবাগত শাখা ব্যবস্থাপক ফখরুদ্দীন আলী আহমেদের বরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি আন্দুলবাড়ীয়া শাখার তৃতীয় তলায় শাখার গ্রাহকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিদায়ী শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবাগত শাখা ব্যবস্থাপক ফখরুদ্দীন আলী আহমেদ। বক্তব্য দেন শাখার সেকেন্ড অফিসার আমিনুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, মাহামুদুর রহমান সরকার মিঠুন এবং তরিকুল ইসলাম তুহিন।


এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, বাজার কমিটির সাবেক সহ-সম্পাদক এস এম জাভেদ লালমিয়া, সিনিয়র অফিসার হারুন অর-রশিদ, অফিসার শাহিন হোসেন, মাঠকর্মী আলমগীর কবির (পরাগ), স্টাফ সেলিম রেজা ও ইস্রাফিল হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মিণ্টু মিয়া, ব্যবসায়ী মশিউর রহমান তুলু মিয়া, আনোয়ারুল কুদ্দুস, রফিকুর রহমান লাবু, জিনারুল, আব্দুল কাদেরসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক গ্রাহক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সেকেন্ড অফিসার আমিনুর রহমান সরকারের কন্যা লামিয়া সরকার আনিসা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)