তিতুদহে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপলোড তারিখঃ 2026-08-07 ইং
তিতুদহে বৃক্ষরোপণ ও চারা বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘মানবতার জন্য সংস্থা’। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ে ৪০০ ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।


গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান। এসময় প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মিলন মিয়া, গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক ও মানবতার জন্য সংস্থার উপদেষ্টা শফিকুল ইসলাম, শাহ-আলম, রাহেলা বেগম, জিয়াউর রহমান, মানবতার জন্য সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আ. মান্নান, অর্থবিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক মুন্জুরুল, সদস্য সুলতান সরকার, ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী বিপুল হোসেন, লিখন, পল্লী চিকিৎসক আক্তারসহ গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন-অর-রশীদ।


এসময় আও বক্তব্য দেন মানবতার জন্য সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিন সরকার। তিনি বলেন, তিতুদহ ইউনিয়নসহ চুয়াডাঙ্গা জেলার প্রতিটি জায়গা থেকে যদি আমরা বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসি, আশা করি চুয়াডাঙ্গা জেলা একটি সুন্দর ও সবুজ বাসযোগ্য জেলা হিসেবে রূপান্তর হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)