আলমডাঙ্গায় লাটাহাম্বা-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

আপলোড তারিখঃ 2026-08-06 ইং
আলমডাঙ্গায় লাটাহাম্বা-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি সড়কে লাটাহাম্বা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. লতিফ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার রোয়াকুলি গ্রামের মোজাহার মণ্ডলের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা-রোয়াকুলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লতিফ মোটরসাইকেলযোগে রোয়াকুলির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের ভাষ্য, লতিফ শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এ ঘটনায় স্থানীয়রা আলমডাঙ্গা-রোয়াকুলি সড়কে ভারী ও ধীরগতির যানবাহনের চলাচলে আরও সতর্কতা, ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)