জীবননগরে ১০ কাঠা জমির পেঁপে ও মরিচ গাছ কর্তন

দুই লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2026-08-04 ইং
জীবননগরে ১০ কাঠা জমির পেঁপে ও মরিচ গাছ কর্তন ছবির ক্যাপশন:

জীবননগরে দুর্বৃত্তরা দুই কৃষকের প্রায় ১০ কাঠা জমির ফলন্ত পেঁপে ও মরিচ গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এতে তাদের প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনাটি উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামের বাজারপাড়া মাঠে ঘটেছে।


জানা গেছে, গত রোববার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই জমিতে প্রবেশ করে প্রায় ৫ কাঠা জমির পেঁপে গাছ এবং আরও ৫ কাঠা জমির মরিচ গাছ গোড়া থেকে কেটে ফেলে। গতকাল সোমবার সকালে স্থানীয়রা জমির পাশ দিয়ে যাওয়ার সময় গাছগুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে ভুক্তভোগীদের খবর দেন।


ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- কাশীপুর গ্রামের মৃত আবুল কাশেমের দুই ছেলে ফেরদৌস (৫৫) ও শাহিন আলম ওরফে ফকির বিশ^াস (৪২)। তারা জানান, প্রায় ছয় মাস আগে নিজেদের জমিতে পেঁপে ও মরিচের আবাদ করেছিলেন। নিয়মিত পরিচর্যায় গাছগুলোতে ভালো ফলন এসেছিল এবং কয়েক দিনের মধ্যেই পেঁপে বাজারজাত করার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই দুর্বৃত্তরা রাতের আঁধারে সব গাছ কেটে তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে।


কান্নাজড়িত কণ্ঠে কৃষক ফেরদৌস ও শাহিন আলম বলেন, সকালে জমিতে এসে দেখি আমাদের সব শেষ হয়ে গেছে। প্রায় ১০ কাঠা জমির পেঁপে ও মরিচ গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। গাছগুলোতে ফল চলে এসেছিল। আমাদের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এই অন্যায়ের বিচার চাই। স্থানীয়দের মতে, এমন নৃশংস ঘটনা এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে। কৃষকদের দাবি, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)