দর্শনায় বন্য প্রাণির আক্রমণে পোল্ট্রি খামারের এক হাজার মুরগির মৃত্যু

আপলোড তারিখঃ 2026-08-02 ইং
দর্শনায় বন্য প্রাণির আক্রমণে পোল্ট্রি খামারের এক হাজার মুরগির মৃত্যু ছবির ক্যাপশন:

দর্শনায় বন্য প্রাণির আক্রমণে একটি পোল্ট্রি খামারের প্রায় এক হাজার মুরগি মারা গেছে। এ ঘটনায় খামার মালিকের আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনাটি দর্শনা হল্ট স্টেশনের ওপারে অবস্থিত হাসান পোল্ট্রি ফার্মে গত শুক্রবার দিবাগত রাতে ঘটে।


খামারের মালিক মো. হাসান জানান, তার খামারে বর্তমানে প্রায় ১৮ থেকে ২০ হাজার বিভিন্ন জাতের মুরগি রয়েছে। শুক্রবার গভীর রাতে কোনো এক সময় একটি বন্য প্রাণি খামারের ভেতরে প্রবেশ করে মুরগির ওপর আক্রমণ চালায়। সকালে খামারে গিয়ে তিনি শত শত মুরগিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে গণনা করে দেখা যায়, প্রায় এক হাজার মুরগি মারা গেছে।


তিনি আরও জানান, এ ঘটনায় তার প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আকস্মিক এ ক্ষতির কারণে খামার পরিচালনা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।


স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাজুড়ে মাঝেমধ্যেই বন্য প্রাণির বিচরণ দেখা যায়। ফলে পোল্ট্রি খামার ও গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।


এ ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে খামারগুলোকে বন্য প্রাণীর আক্রমণ থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)