দর্শনা হল্ট স্টেশনে শিশুকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ, তরুণীর মৃত্যু

আপলোড তারিখঃ 2026-08-02 ইং
দর্শনা হল্ট স্টেশনে শিশুকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ, তরুণীর মৃত্যু ছবির ক্যাপশন:

দর্শনা হল্ট রেলস্টেশনে চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা (২৫) নামে এক তরুণী প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ওই নারী রেললাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা প্রায় চার বছর বয়সী শিশুটি প্ল্যাটফর্মে অবস্থান করায় অক্ষত ছিল। পরে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রেলওয়ে পুলিশ জানায়, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ আরও জানায়, শিশুটি বর্তমানে রেলওয়ে পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)