দামুড়হুদার হাউলীতে ৩৭৪ জন দুস্থ নারীর মাঝে চাল বিতরণ

আপলোড তারিখঃ 2017-11-24 ইং
দামুড়হুদার হাউলীতে ৩৭৪ জন দুস্থ নারীর মাঝে চাল বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে ৩৭৪ জন দুস্থ নারীর মাঝে একবস্তা (৩০ কেজি) করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ভিজিডি কর্মসূচির আওতায় মহিলাদের জন্য খাদ্যশস্য বাস্তবায়ন প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, হউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। চাল বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শহিদুল ইসরাম, শাহজামাল হোসেন, রিকাত আলী, আব্দুল হান্নান পটু, জাহাঙ্গীর আলম টিক্কা ও রহিমা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)