জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটি নির্বাচন

সভাপতি অ্যাড.নাজমুল, সম্পাদক আরিফুল

আপলোড তারিখঃ 2026-08-02 ইং
জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটি নির্বাচন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে উথলী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বেলা ৩টা পর্যন্ত।
নির্বাচনে ৭৮ ভোট পেয়ে অ্যাড. নাজমুল হুসাইন সভাপতি এবং ৮০ ভোট পেয়ে আরিফুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নাজমুল হুসাইনের প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান পেয়েছেন ৫৭ ভোট এবং আরিফুল হকের প্রতিদ্বন্দ্বী ইউনুচ আলী পেয়েছেন ৫০ ভোট।


এছাড়া সহসভাপতি পদে ৯১ ভোট পেয়ে আব্দুস সালাম জয়, সহ-সাধারণ সম্পাদক পদে ৬৭ ভোট পেয়ে মেহেদী হাসান লিপ্টন, কোষাধ্যক্ষ পদে ৬৫ ভোট পেয়ে সোহাগ হোসেন, বাজার ব্যবস্থাপনা সম্পাদক পদে ৭৬ ভোট পেয়ে আনিছুর রহমান রনি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৭১ ভোট পেয়ে শরীফ সালাউদ্দীন সবুজ নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, রাজু আহম্মদ, মেহেরব হোসেন ও শ্রী স্বপন দাস।


নির্বাচনে ২টি প্যানেল থেকে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার একটি ছিল নাজমুল-আরিফুল প্যানেল৷ অপরটি জিল্লুর-ইউনুচ প্যানেল। নির্বাচনে মোট ভোটার ছিল ১৩৮ জন। আগামী তিন বছর নবনির্বাচিত কমিটি বাজারের ব্যবসায়ীদের খেদমত করবেন।


প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ আরও ৪ জন নির্বাচন কমিশনারকে সাথে নিয়ে সুষ্ঠু, সুন্দরভাবে এই নির্বাচন পরিচালনা করেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা বাজারের ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন এবং সকলকে সাথে নিয়ে বাজারের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)