চুয়াডাঙ্গার কুতুবপুরে বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-07-31 ইং
চুয়াডাঙ্গার কুতুবপুরে বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে ওলী দেওয়ান হযরত কুতুব উদ্দিন (রহ.)-এর বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুতুবপুর দরবার শরীফ প্রাঙ্গণে এ ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান ফারাজী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা আলী আকবর রিজভী এবং দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন হাফেজ ক্বারী মাওলানা শান্তি বিশ^াস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।


তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ওলীদের জীবনাদর্শ মানবতার কল্যাণ, আল্লাহভীতি, ন্যায়পরায়ণতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মানুষের সেবায় আত্মনিয়োগের মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। হযরত কুতুব উদ্দিন (রহ.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।ধর্মীয় অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এগুলো মানুষের নৈতিক চরিত্র গঠন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকলকে ইসলামের শান্তি, সহমর্মিতা ও মানবকল্যাণের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে।’


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা যুবদলের সদস্য আবু আসলাম সোহাগ, সদর উপজেলা বিএনপির সহ যুগ্ম সাধারণ সম্পাদক  এম. এ. মজিদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাস্টার, এমদাদুল হক মজনু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাজিব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোহন আলী।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল কুদ্দুস বিশ^াস। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুতুবপুর ক্যাম্প পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)