ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে ব্যাপক কর্মসূচী পালনের প্রস্তুতি

আপলোড তারিখঃ 2017-11-24 ইং
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে ব্যাপক কর্মসূচী পালনের প্রস্তুতি ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্ব স্বীকৃতি পাওয়ায় চুয়াডাঙ্গার নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ’র ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আগামী ২৫ নভেম্বর সারা দেশে আনন্দ উদযাপন ও শোভাযাত্রার অংশ হিসেবে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার ইমরোজ মুহাম্মদ শোয়েব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমগ্র বিশ্বের হাতে গোনা কয়েকটি আলোচিত বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষণটি অন্যতম-যা সমগ্র বাংলাদেশের গর্ব। ইউনেস্কো কর্তৃক এই ঘোষণার বদৌলতে তা সমগ্র বিশ্বের গর্বের অংশ হয়ে গেছে। বিষয়টি দেশের সকল মানুষের গর্বের। তাই গর্বের এই অংশটি আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে পালনের জন্য ইউজিসি ও সরকারের নির্দেশনা রয়েছে। অসমান্য এই অর্জন কে আরও স্মরণীয় করে তোলার জন্যই ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি আয়োজন করেছে ব্যাপক প্রস্তুতি। প্রস্তুতির অংশ হিসেবে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা মহাসড়কে নির্মিত হয়েছে সুউচ্চ তোরণ, বিশ্ববিদ্যালয় ভবনে হয়েছে বর্ণিল আলোকসজ্জা। বিষয়টিতে আরও উৎসবের রং ছড়াতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)