ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার পৃথক এলাকা থেকে বিভিন্ন মামলার আসামি বাবু (৩৫), কামরুজ্জামান (৩৮), ফন্না(৩০) ও আব্দুর রহিমকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বাবু উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলার ছেলে, কামরুজ্জামান একই গ্রামের ফকির চাঁদের ছেলে, ফন্না একই গ্রামের লাল্টুর ছেলে ও আব্দুর রহিম উপজেলা শহরের ইসলামপুর এলাকার সিদ্দিক ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলাইমান শেখার নেতৃত্বে থানা-পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ও ইসলামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদের বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
